বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ক্যাডেট কলেজসমূহে ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষে দরখাস্ত আহ্বান করা হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
আরও পড়ুন: গবেষণায় ১০ লাখ টাকা অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন যেভাবে
ভর্তি সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ শর্তাবলী ও তথ্য নিচে তুলে ধরা হলো:
১. আবেদনের যোগ্যতা ও শারীরিক মাপ
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে পারবে।
শারীরিক উচ্চতা: ছেলে ও মেয়ে—উভয় প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে ৪ ফুট ৮ ইঞ্চি।
নাগরিকত্ব: প্রার্থী এবং তাঁর পিতা-মাতাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. পরীক্ষা ও নম্বর বণ্টন
শিক্ষার্থী নির্বাচনের জন্য মোট ২২০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় পাস করার পর প্রার্থীদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে।
গণিত ৭০
ইংরেজি ৬৫
বাংলা ৬৫
সাধারণ জ্ঞান ২০
মোট নম্বর ২২০
৩. আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ ও ফি জমা দিতে পারবেন: www.cadetcollege.army.mil.bd/ cadetcollegeadmission.army.bd
৪. প্রার্থীর অযোগ্যতা
পূর্বে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা পুনরায় আবেদন করতে পারবেন না।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ১৫ অক্টোবর
নির্ধারিত শারীরিক ও স্বাস্থ্যগত যোগ্যতা পূরণে ব্যর্থ হলে প্রার্থী অযোগ্য বিবেচিত হবেন।
বিশেষ দ্রষ্টব্য: নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে।
বিস্তারিত দেখুন


