মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষাপ্রশাসন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ১৫ অক্টোবর

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড বিতরণ আগামী ১৫ অক্টোবর থেকে শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড বিতরণ আগামী ১৫ অক্টোবর থেকে শুরু |ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড বিতরণ আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে। ওইদিন বিকেল ৪টা থেকে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত নিয়ম অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। এই কার্যক্রম আগামী ২৬ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ

সোমবার (১২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions/regicard) মাধ্যমে 'College Login' অপশনে প্রবেশ করে নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে হবে। এরপর কার্ড প্রিন্ট করে শিক্ষার্থীর নাম, বাবা-মায়ের নামসহ সব তথ্য ও ছবি ভালো করে যাচাই করে নিতে হবে। তথ্যে কোনো ভুল না থাকলে রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থী ও কলেজ অধ্যক্ষ নির্ধারিত স্থানে স্বাক্ষর করবেন। পাশাপাশি শিক্ষার্থীর ছবির ওপর কলেজ অধ্যক্ষের স্বাক্ষর ও সিল প্রদান করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে যে, কোনো শিক্ষার্থী নিজের ছবি ছাড়া অন্য কারও ছবি দিয়ে আবেদন ফরম আপলোড করে থাকলে তার ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রিন্ট করা রেজিস্ট্রেশন কার্ডে ছবি পরিবর্তনের কোনো সুযোগ বা আবেদন গ্রহণযোগ্য হবে না।

যেসব কলেজ রেজিস্ট্রation কার্ড ডাউনলোডের পাসওয়ার্ড সংগ্রহ করেনি, তাদের কলেজ কোড, কলেজের নাম, ঠিকানা, নিবন্ধিত মোবাইল নম্বর ও সঠিক ই-মেইল ঠিকানাসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন দপ্তরের অফিসিয়াল ই-মেইল adm.hons@nu.ac.bd-এ আবেদন পাঠাতে বলা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট কলেজের ই-মেইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। তবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের জন্য সরবরাহ করা পুরোনো ইউজার আইডি ও পাসওয়ার্ডও বহাল থাকবে।

এ ছাড়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অথবা এর আগের কোনো প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি সংক্রান্ত ফি বকেয়া থাকলে, সংশ্লিষ্ট কলেজের অনুকূলে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু ১৪ অক্টোবর

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রকাশিত রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থীর নিজের নাম কিংবা বাবা-মায়ের নামে কোনো বানান ভুল থাকলে কার্ড ইস্যুর পরবর্তী এক মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সংশোধনের আবেদন করতে হবে।

Screenshot 2026-10-13 at 15-48-32 REG_HONS_2025_2026_121026.pdf.png

ট্যাগ:জাতীয় বিশ্ববিদ্যালয়২০২৫-২৬ শিক্ষাবর্ষপ্রথম বর্ষ স্নাতক (সম্মান)অনলাইন রেজিস্ট্রেশন কার্ড বিতরণবিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!