মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে

জিটি রিপোর্ট

প্রকাশ:

ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা
ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা|ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী সপ্তাহের মধ্যেই পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম বলেন, আমরা একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে আগামী দুয়েকদিনের মধ্যেই চূড়ান্ত তারিখ জানা যাবে।

আরও পড়ুন: রুয়েট ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা গ্রহণের পরিকল্পনা নিয়ে এগোনো হচ্ছে। এক্ষেত্রে ডিসেম্বরের প্রথম শুক্রবার তথা ৪ ডিসেম্বর দিন চূড়ান্ত হতে পারে। তবে এখনো এটি আলোচনা পর্যায়ে রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এ দিনেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে ৪ ডিসেম্বর চূড়ান্ত না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মধ্যেই কোনো এক শুক্রবারে মেডিকেল ও ডেন্টালের পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন: বিইউপির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রসঙ্গত, প্রতি বছর মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে সারা দেশে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তিযুদ্ধ শুরু হয়। এবছর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার দিনক্ষণ সবার আগে ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ৫ ডিসেম্বর শুরু হচ্ছে এই প্রতিষ্ঠানটির ভর্তি পরীক্ষা। ২৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ ডিসেম্বর মঙ্গলবার ছাড়া বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে শনিবারে। এর মধ্যে ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা রয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!