রুয়েট ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০২৭ সালের ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে গঠিত স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল নটর ডেম কলেজ, আবেদন ১ থেকে ১০ সেপ্টেম্বর

রুয়েটের ভর্তি পরীক্ষা সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভাপতি ও সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ২০২৭ সালের ১৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

‎

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!