মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বাংলাদেশ

বকেয়া বিদ্যুৎ বিলের দায় ঘুচিয়ে মঙ্গল দাসকে মুক্ত করলেন ডিসি সারওয়ার আলম

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:২৪ PM

জেল থেকে ছাড়া পাচ্ছেন চা শ্রমিক
জেল থেকে ছাড়া পাচ্ছেন চা শ্রমিক|ছবি: সংগৃহীত

বিদায়ের প্রাক্কালে মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। চা বাগানের শ্রমিক মঙ্গল দাসের ২০ হাজার টাকার বকেয়া বিদ্যুৎ বিল নিজ উদ্যোগে পরিশোধ করে তার মুক্তির ব্যবস্থা করেছেন তিনি।

মঙ্গল দাস সিলেট নগরের বিমানবন্দর এলাকার কেওয়াছড়া চা বাগানের বাসিন্দা। বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করতে না পারায় তিনি গত বছরের ১৮ ডিসেম্বর থেকে কারাভোগ করছিলেন। এক পর্যায়ে কারাগার পরিদর্শনের সময় জেলা প্রশাসক সারওয়ার আলমের সঙ্গে তার দেখা হয়। তখন মঙ্গল দাস তার সমস্যার কথা জানালে ডিসি তাকে সহায়তার আশ্বাস দেন।

আরও পড়ুন: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন

এর ধারাবাহিকতায় গত ১১ মার্চ সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ ও বিদ্যুৎ আদালতের বিচারক আনোয়ারুল কবির মঙ্গল দাসের জামিন মঞ্জুর করেন। পরদিন তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে বকেয়া বিল পরিশোধ না হওয়ায় গত ২২ এপ্রিল তার বিরুদ্ধে পুনরায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতে গত ১৭ জুন এয়ারপোর্ট থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

পরবর্তীতে রবিবার (২১ জুন) জেলা প্রশাসক সারওয়ার আলম মঙ্গল দাসের ২০ হাজার টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে দেন। বিল পরিশোধের বিষয়টি আদালতে উপস্থাপনের পর বিচারক আনোয়ারুল কবির তার জামিন মঞ্জুর করেন এবং মুক্তির আদেশ দেন।

বিদ্যুৎ আদালতের বেঞ্চ সহকারী মো. উজ্জ্বল মিয়া জানান, আদালতের জামিন আদেশের পর প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পাঠানো হয়েছে এবং মঙ্গল দাসের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

আরও পড়ুন: ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে নাগরিক স্বীকৃতি দিল মিয়ানমার

এদিকে একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে ন্যস্ত করা হয়। প্রজ্ঞাপনে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।

তবে স্থানীয় মহলে আলোচনা রয়েছে, হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহে দানের তিনটি ডেগ সিলগালা এবং মাজার এলাকায় শৃঙ্খলা ও মাদকবিরোধী পদক্ষেপ নেওয়ার পরপরই তাকে প্রত্যাহার করা হয়েছে। যদিও এ বিষয়ে সরকারি কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

ট্যাগ:সিলেটজেলা প্রশাসকচা শ্রমিকমানবিক উদ্যোগকারামুক্ত

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!