ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। এ কারণে তিনি জনগণের জন্য সিগনেচার কিছু প্রকল্প দিয়েছেন, যার একটি হলো ফ্যামিলি কার্ড। চার কোটি পরিবার এই কার্ডের আওতায় আসবে। কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে না। পর্যায়ক্রমে সবাই এই কার্ড পাবেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: ‘শিল্পীর পাশে শিল্পী থাকবে’—রিফাতকে সহায়তা জায়েদের

প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালে এ অঞ্চলে জলোচ্ছ্বাস হয়েছিল। এরপর থেকে এ অঞ্চলের মানুষ তেমন কোনো দুর্যোগের মুখোমুখি হয়নি। আকস্মিক ভারী বর্ষণে বন্যা হওয়ায় তারা অসহায় হয়ে পড়েছিলেন। বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ার মানুষকে নিয়ে সরকার বিব্রত হয়ে পড়েছিল এবং তারা অস্থির হয়ে গিয়েছিল। হঠাৎ করে এ এলাকায় এত বড় বন্যা হয়েছিল, যা মোকাবিলায় এ অঞ্চলের মানুষের অভিজ্ঞতা ছিল না। জেলা প্রশাসন ও সরকার আপনাদের পাশে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। সেই চেষ্টার মধ্যে কোনো ভুল থাকলে সরকারের পক্ষ থেকে মন্ত্রী হিসেবে তিনি তাদের কাছে ক্ষমা চান।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ইতিহাসে একটি নাম লিখতে যাচ্ছেন। তার বাবা ও মা জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভাষণ দিয়েছেন। এখন তিনিও জাতিসংঘে ভাষণ দেবেন। এ ধরনের ইতিহাস এর আগে কেউ করতে পারেননি, বর্তমানে কেউ পারবেন না এবং ভবিষ্যতেও কেউ পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তারা সেই দলের কর্মী।

এ সময় চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!