জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে একগুচ্ছ জনকল্যাণমূলক উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, শহরাঞ্চলে অব্যবহৃত পড়ে থাকা প্রায় ২০০টি সরকারি বহুতল ভবন দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করে হাসপাতাল ও মাতৃসদন ক্লিনিকে রূপান্তর করা হবে।
আরও পড়ুন: ট্যাক্স-ফ্রি গাড়ি নয়, সরকারি গাড়ির প্রস্তাব হাসনাত আবদুল্লাহর
স্বাস্থ্য খাতে উন্নয়নের অংশ হিসেবে ইউনিসেফের সহযোগিতায় প্রায় দুই কোটি শিশুকে হাম টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
কৃষিখাতে আধুনিকায়নের লক্ষ্যে ২ কোটি ৭৫ লাখ কৃষকের মাঝে বিশেষ কার্ড বিতরণ করা হবে, যার মাধ্যমে একাধিক সেবা সহজেই পাওয়া যাবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, কৃষিযন্ত্রে ভর্তুকি, ন্যানো সার ব্যবহার এবং কোল্ডস্টোরেজ স্থাপনের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: সংরক্ষিত আসন নয়, জনগণের ভোটে এমপি হতে চান তাসনিম জারা
সংসদ সদস্যদের সুবিধার ক্ষেত্রেও পরিবর্তনের কথা জানান তিনি। এমপিরা আর ট্যাক্স-ফ্রি গাড়ি বা সরকারি প্লট সুবিধা নেবেন না; তবে প্রয়োজন অনুযায়ী সরকারি কাজে সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহার করতে পারবেন। বর্তমানে গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য যে ৭০ হাজার টাকা ভাতা রয়েছে, তা বহাল থাকবে।
আরও পড়ুন: সরকারের সমালোচনা করে ফেসবুকে দীর্ঘ পোস্ট তাসনিম জারার
এছাড়া চলতি অর্থবছরে ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

