ট্যাক্স-ফ্রি গাড়ির সুবিধা না নিয়ে সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বুধবার বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: সরকারের সমালোচনা করে ফেসবুকে দীর্ঘ পোস্ট তাসনিম জারার
হাসনাত আবদুল্লাহ বলেন, “ট্যাক্স-ফ্রি গাড়ি আমরা নেব না। প্লট সুবিধাটিও নেব না। তবে অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো সংসদ সদস্যদেরও দায়িত্ব পালনের জন্য সরকারি একটি গাড়ি দেওয়া যায় কি না—সেই প্রস্তাব আমি সংসদে উত্থাপন করেছি।”
তিনি আরও বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা যেভাবে সরকারি গাড়ি ব্যবহার করেন, একই প্রক্রিয়ায় এমপিদেরও গাড়ি দেওয়া যেতে পারে।
আরও পড়ুন: হরমুজে নতুন সংকট, জরুরি বৈঠকে ট্রাম্প
তিনি জানান, সরকারি মালিকানাধীন একটি গাড়ি এমপি থাকাকালীন সময় পর্যন্ত ব্যবহার করা যাবে এবং এতে অতিরিক্ত খরচের প্রয়োজন হবে না। বর্তমানে সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসে ৭০ হাজার টাকা দেওয়া হলেও অনেকের নিজস্ব গাড়ি নেই।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স-ফ্রি গাড়ি চাইনি। ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লটের বিষয়ে এই সংসদের পুরো হাউজ ইতোমধ্যে ঐক্যবদ্ধভাবে তা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের এমপিরা এ বিষয়ে একটি অনন্য নজির স্থাপন করেছেন।

