মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিইন্টার্নশিপবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বাংলাদেশ

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যেসব কাজ অবশ্যই করবেন

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০২:২৮ AM

সামান্য অসতর্কতায় ঘটতে পারে দুর্ঘটনা কিংবা নিরাপত্তাজনিত ঝুঁকি
সামান্য অসতর্কতায় ঘটতে পারে দুর্ঘটনা কিংবা নিরাপত্তাজনিত ঝুঁকি|ছবি: সংগৃহীত

ঈদ মানেই নাড়ির টানে বাড়ি ফেরা, প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর অপেক্ষা। আসন্ন ঈদকে ঘিরে ইতোমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেক মানুষ। বৃহস্পতিবার (৫ জুন) থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় এদিন থেকেই বাড়িমুখো মানুষের চাপ বাড়বে।

তবে নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে হলে বাড়ি ছাড়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করা জরুরি। সামান্য অসতর্কতায় ঘটতে পারে দুর্ঘটনা কিংবা নিরাপত্তাজনিত ঝুঁকি। তাই রওনা হওয়ার আগে যেসব কাজ করে যাওয়া প্রয়োজন, সেগুলো তুলে ধরা হলো—

১. প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিন

মোবাইল চার্জার, প্রয়োজনীয় ওষুধ, পরিচয়পত্র ও দরকারি কাগজপত্র আগে থেকেই ব্যাগে রাখুন, যাতে কিছু বাদ না পড়ে।

আরও পড়ুন: মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন

২. গ্যাসের চুলা ও সংযোগ বন্ধ করুন

বাড়ি ছাড়ার আগে গ্যাসের চুলা বন্ধ আছে কি না দেখে নিন। সম্ভব হলে মূল গ্যাস সংযোগও বন্ধ করে যান।

৩. বৈদ্যুতিক যন্ত্রের প্লাগ খুলে রাখুন

টিভি, ফ্যান, কম্পিউটারসহ অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ ও প্লাগ খুলে রাখলে শর্টসার্কিটের ঝুঁকি কমে।

৪. ফ্রিজ খালি করে বন্ধ রাখতে পারেন

দীর্ঘ সময় বাসার বাইরে থাকলে ফ্রিজে খাবার না রেখে পরিষ্কার করে বন্ধ করে রাখা ভালো।

৫. পানির কল পরীক্ষা করুন

সব কল ঠিকভাবে বন্ধ আছে কি না নিশ্চিত হয়ে বের হন। এতে পানি অপচয় ও বাসা ভেজার ঝুঁকি কমবে।

৬. কোথাও পানি জমে থাকতে দেবেন না

বালতি, ড্রাম বা অন্যান্য পাত্র খালি করে উল্টো করে রাখুন। জমে থাকা পানিতে মশার লার্ভা জন্মাতে পারে।

৭. বৃষ্টির পানি জমার ঝুঁকি দেখুন

বর্ষাকাল হওয়ায় বারান্দা, ছাদ বা রান্নাঘরে পানি জমতে পারে এমন স্থান আগে থেকেই পরীক্ষা করে ব্যবস্থা নিন।

৮. কাপড়চোপড় গুছিয়ে রাখুন

ঘরে অগোছালোভাবে কাপড় ফেলে না রেখে পরিপাটি করে রেখে যান।

আরও পড়ুন: রাউটার কেনার আগে যা জানা জরুরি

৯. ঘর পরিষ্কার করে বের হন

ফ্লোর, বাথরুম ও বারান্দা পরিষ্কার করে জীবাণুনাশক ব্যবহার করুন। এতে দুর্গন্ধ ও পোকামাকড়ের উপদ্রব কমবে।

১০. অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন

খালি বোতল, কৌটা বা ময়লা জমিয়ে না রেখে ডাস্টবিনে ফেলে দিন।

১১. ঘরের ছবি তুলে রাখতে পারেন

বের হওয়ার আগে প্রতিটি কক্ষের ছবি তুলে রাখলে ফিরে এসে কোনো পরিবর্তন হলে সহজে বোঝা যাবে।

১২. দরজা-জানালার তালা পরীক্ষা করুন

সব দরজা ও জানালায় ঠিকভাবে তালা লাগানো হয়েছে কি না নিশ্চিত হোন। চাবিও সঙ্গে নিতে ভুলবেন না।

এসব বিষয়ে সতর্ক থাকলে ঈদের ছুটি কাটবে অনেকটাই নিশ্চিন্তে। ফিরে এসেও পাওয়া যাবে নিরাপদ ও গোছানো বাসা।

ট্যাগ:ঈদুল আজহাঈদুল ফিতরঈদের ছুটিঈদের নামাজঈদের শুভেচ্ছাকোরবানির ঈদপবিত্র ঈদুল আজহা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!