যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি

জিটি রিপোর্ট

প্রকাশ:

যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন|ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যুক্তরাজ্যে যাচ্ছেন। আগামী ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে বঙ্গভবনের একটি সূত্রে জানা গেছে।

জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যেই তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন। চিকিৎসা শেষে আগামী ১৭ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর এটি হবে তার প্রথম বিদেশ সফর।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ ও তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এই রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই।’

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আরও পড়ুন: সংবিধান ও ‘জুলাই সনদে’ ঐকমত্যের আহ্বান আইনমন্ত্রীর

নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই। সেই বক্তব্য এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে, এই রাষ্ট্রপতির অপসারণ প্রয়োজন। তাঁকে গ্রেপ্তার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এখানে এসে বক্তব্য দেওয়ার।’

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!