মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দোয়া চেয়েছে পরিবার

জিটি রিপোর্ট

প্রকাশ:

ঢাকা-৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস
ঢাকা-৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস|ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে মাথায় সফল অস্ত্রোপচারের পর বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি এখন আশঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে পুরোপুরি সুস্থ হতে আরও প্রায় দুই মাস সময় লাগতে পারে বলে জানা গেছে। শিগগিরই তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাইবেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, প্রথমে দেশে এবং পরে সিঙ্গাপুরে তার মাথায় সফলভাবে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার মস্তিষ্কে কোনো জটিলতা নেই। পরবর্তী চিকিৎসা ও নিয়মিত থেরাপির জন্য তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

আরও পড়ুন: গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে গুলি

মির্জা আব্বাসের ভাগিনার দেওয়া এক ফেসবুক পোস্টে জানানো হয়, তার সঙ্গে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে রয়েছেন।

এদিকে, তার শারীরিক অবস্থার খোঁজ নিতে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে ভিড় করছেন। সম্প্রতি বিএনপির নেতা গিয়াস কাদের চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ তাকে দেখতে গিয়ে চিকিৎসার খোঁজখবর নেন।

ঢাকা থেকে তার নির্বাচনি এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও তাকে দেখতে মালয়েশিয়ায় যাচ্ছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: লিমন–বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তিনি নিজেই ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর সামনে আসবেন বলে জানা গেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!