নন-ক্যাডার ২০ সহকারী সচিবের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

বাংলাদেশ সরকার লোগো
বাংলাদেশ সরকার লোগো|ছবি: সংগৃহীত

নন-ক্যাডার ২০ সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রবিবার (১১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পাশাপাশি সরকারি হাসপাতাল, সরকারি যানবাহন অধিদপ্তর এবং জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমিতে কর্মরত কর্মকর্তারাও রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত) গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৪-এর বিধি-৫ অনুযায়ী তাঁদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ষষ্ঠ গ্রেডে বেতন পাবেন।

আরও পড়ুন: জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি

ষষ্ঠ গ্রেডের বেতনস্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব, ক্যাডার বহির্ভূত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। এ জন্য তাঁদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর সরাসরি অথবা ই-মেইলে যোগদানপত্র পাঠাতে হবে।

তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!