অসুস্থ জ্বালানি মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

জিটি রিপোর্ট

প্রকাশ:

শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি
শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি|ছবি: সংগৃহীত

জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

আরও পড়ুন: চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গত কয়েকদিন ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে রাখা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!