শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

পলাতক দন্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পলাতক দন্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা|ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আজ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর মামলাটিতে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি মুলতবি করা হয়। পরে আদালত ৮ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন।

আরও পড়ুন: ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের বাধা হবে না: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলকের একটি মামলার কার্যক্রম থাকায় ওইদিন তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি বলে রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছিল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক হোসেন। এ ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুজন আহত হন। পরে হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মৎ রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন।

মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান ২০২৫ সালের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন: একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মামলার ৩৪ আসামির মধ্যে শেখ হাসিনা, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এ ছাড়া সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চার আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। ১০ আসামি জামিনে আছেন। অন্য কয়েকজন আসামি পলাতক রয়েছেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!