শপথ নিয়েছেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

জিটি রিপোর্ট

প্রকাশ:

শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের পূর্ণাঙ্গ রূপ
শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের পূর্ণাঙ্গ রূপ|ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। রোববার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাঁদের শপথবাক্য পাঠ করান।

সংসদ সচিবালয় জানায়, রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ পেয়েছে।

এর আগে, গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ করে। রিটার্নিং কর্মকর্তা জানান, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই শেষে ৪৯ জনকে বৈধ ঘোষণা করা হয় এবং তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: আদালতের নির্দেশে বৈধ হলো নুসরাত তাবাসসুমের মনোনয়ন

বৈধ প্রার্থীদের মধ্যে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন নির্বাচিত হন।

প্রসঙ্গত, এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়ন জমা দেওয়ায় তাঁর প্রার্থিতা বাতিল হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!