মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বাংলাদেশ

সিন্ডিকেট নির্মূল ও সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব বিরোধীদলীয় নেতার

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:৪৪ AM

প্রবাসীদের সম্মানজনকভাবে সম্বোধনের ওপর গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান
প্রবাসীদের সম্মানজনকভাবে সম্বোধনের ওপর গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান |ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ‘টাকার মেশিন’ হিসেবে না দেখে তাদের যথাযথ মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একইসঙ্গে প্রবাসীদের এনআইডি ও পাসপোর্ট জটিলতা নিরসন, দেশে তাদের সম্পত্তি রক্ষা এবং হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাবও তিনি দিয়েছেন।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে ১৪৭ বিধিতে আনা একটি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

আরও পড়ুন: বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ৬.৯৫ লাখ কোটি টাকা, এনবিআরে বাড়তি চাপ

প্রবাসীদের সম্মানজনকভাবে সম্বোধনের ওপর গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের আমরা ‘শ্রমিক’ বলে থাকি, কিন্তু এই শব্দ পরিবর্তন করা উচিত। তাদের জন্য এমন একটি সম্মানসূচক পরিচয় দরকার, যা তাদের মর্যাদা প্রকাশ করবে এবং দেশের প্রতি ভালোবাসার বার্তা দেবে। মানুষ রপ্তানির ধারণা থেকে বের হয়ে বিষয়টিকে সম্মানজনক অবস্থানে নেওয়ার আহ্বান জানান তিনি।

মেধা পাচার রোধের প্রসঙ্গে তিনি বলেন, অর্থনৈতিক রেমিট্যান্স যেমন দেশের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি বুদ্ধিবৃত্তিক রেমিট্যান্সও সমান জরুরি। উন্নত দেশগুলো তাদের মেধাবীদের দেশে ফিরিয়ে আনতে নানা প্রণোদনা দেয়। উদাহরণ হিসেবে তিনি ভারতের চিকিৎসক দেবী শেঠির কথা উল্লেখ করেন। তাঁর মতে, মেধাবীরাও মূলত সম্মান ও কাজের উপযুক্ত পরিবেশ চান। তাই আর্থিক রেমিট্যান্সের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক রেমিট্যান্সের দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আরও পড়ুন: এক দশক পর একনেকে উঠলেও অনুমোদন পায়নি চীনা ইকোনমিক জোন

প্রবাসীদের দেশে ফিরে নানা ধরনের হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, অনেক সময় তাদের আত্মীয়স্বজনই সম্পত্তি থেকে বঞ্চিত করেন। মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক জটিলতায় তারা আরও ভোগান্তির মুখে পড়েন। প্রবাসীদের অনেকেই দেশে ফিরে নিজেদের নিরাপদ মনে করেন না বলেও মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ডা. শফিকুর রহমান বলেন, জমি হস্তান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে আগের সরকারের রেখে যাওয়া জটিলতা দূর করতে হবে। প্রবাসীদের ‘টাকার মেশিন’ হিসেবে না দেখে তাদের পরিবারের সদস্য হিসেবে দেখার আহ্বান জানান তিনি।

প্রবাসীদের ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত জটিলতার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, এমআরপি থেকে ই-পাসপোর্টে রূপান্তরের সময় এনআইডির সঙ্গে নাম বা বয়সের সামান্য অসামঞ্জস্য থাকলেও অনেক প্রবাসী বিদেশে আইনি জটিলতায় পড়ছেন। এতে কেউ কেউ অবৈধ অবস্থায় চলে যাচ্ছেন। বিদেশে বসেই এসব সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ট্যাগ:ডা. শফিকুর রহমানসংসদীয় টাস্কফোর্স গঠনেরসংসদীয় টাস্কফোর্স গঠনরেমিট্যান্সরেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিরেমিট্যান্স প্রবাহ কমেছে

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!