মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বাংলাদেশ

তিন মাসে এডিপি বাস্তবায়ন ৪ শতাংশের নিচে

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ AM

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি|ছবি: সংগৃহীত

নতুন অর্থবছরের প্রথম তিন মাসেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ৩ দশমিক ৮৯ শতাংশে। এ সময়ে ব্যয় হয়েছে ১২ হাজার ১৭ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ। অন্যদিকে বড় বরাদ্দ থাকা তিনটি মন্ত্রণালয় ও বিভাগ কোনো অর্থই ব্যয় করতে পারেনি।

রবিবার (২৫ অক্টোবর) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে এডিপির মোট আকার ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা। এ কর্মসূচির আওতায় বাস্তবায়নের জন্য রয়েছে মোট ১ হাজার ১৭২টি প্রকল্প। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৯৮৬টি, সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প ২৩টি, কারিগরি সহায়তা প্রকল্প ১০৯টি এবং নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প ৫৩টি।

আরও পড়ুন: দেশে সাইবার হামলার ঝুঁকি নেই, সব ব্যাংকের ওয়েবসাইট স্বাভাবিক

অর্থবছরের প্রথম তিন মাসে ৩ লাখ কোটি টাকার বেশি বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ১২ হাজার ১৭ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে বার্ষিক বরাদ্দের ৪ শতাংশও বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

আগের কয়েক অর্থবছরের একই সময়ের তুলনায়ও এবার এডিপি বাস্তবায়নের হার কম। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে এ হার ছিল ৫ দশমিক ০৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে বাস্তবায়ন হয়েছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরে এ হার ছিল ৭ দশমিক ৫০ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ৮ দশমিক ৫৫ শতাংশ।

আইএমইডির প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। এ বিভাগের অধীনে চলতি অর্থবছরে ২০১টি প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৩ হাজার ৩৭৪ কোটি ৩১ লাখ টাকা। এর বিপরীতে জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যয় হয়েছে ৪ হাজার ১৪৪ কোটি ৭৭ লাখ টাকা। ফলে বিভাগের বরাদ্দের ১২ দশমিক ৪২ শতাংশ বাস্তবায়িত হয়েছে।

আরও পড়ুন: শিক্ষককে বাঁচাতে সত্য গোপন করলে ক্ষতিগ্রস্ত হবে পুরো মাদরাসা ব্যবস্থা: আহমাদুল্লাহ

অন্যদিকে সবচেয়ে পিছিয়ে রয়েছে তিনটি মন্ত্রণালয় ও বিভাগ। অর্থবছরের প্রথম তিন মাসে সেতু বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এডিপির কোনো অর্থ ব্যয় করতে পারেনি।

সার্বিকভাবে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার আগের কয়েক বছরের একই সময়ের তুলনায় কম রয়েছে। বিশেষ করে বড় অঙ্কের বরাদ্দ থাকা কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের ধীরগতির প্রভাব পড়েছে সামগ্রিক বাস্তবায়নের ওপর।

ট্যাগ:বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নবার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)এডিপি বাস্তবায়নএডিপি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!