মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন খরচ কমাতে ১০০ কোটি টাকার প্রণোদনা তহবিল

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০১:০২ AM

বাংলা কিউআর কার্যকর হলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে এ ব্যবস্থায় তেমন আগ্রহ ছিল না
বাংলা কিউআর কার্যকর হলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে এ ব্যবস্থায় তেমন আগ্রহ ছিল না|ছবি: সংগৃহীত

দেশের সর্বত্র ক্যাশলেস লেনদেন ছড়িয়ে দেওয়া এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহিত করতে ১০০ কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এ সিদ্ধান্তের ফলে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর খরচ কমার পাশাপাশি বাংলা কিউআর ব্যবহারে প্রান্তিক বিক্রেতারাও বাড়তি সুবিধা পাবেন।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৫১তম সভায় ২০২৬-২৭ অর্থবছরে বাংলা কিউআর লেনদেন সম্প্রসারণের জন্য এই প্রণোদনা বাজেট অনুমোদন করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক আগামী দিনে আরও ইতিবাচক হবে: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যক্তিপর্যায়ে নিবন্ধিত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারীদের দোকানে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে এ তহবিল থেকে প্রণোদনা দেওয়া হবে। যে প্রতিষ্ঠান মার্চেন্ট পয়েন্টে কিউআর কোড স্থাপন করবে, অর্থাৎ একুয়ারিং প্রতিষ্ঠান, তারা লেনদেনের ০ দশমিক ১০ শতাংশ হারে প্রণোদনা পাবে।

অন্যদিকে, গ্রাহক যে ব্যাংক বা এমএফএস অ্যাপ ব্যবহার করে অর্থ পরিশোধ করবেন, সেই ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে লেনদেনের ০ দশমিক ২০ শতাংশ প্রণোদনা।

দেশে ক্যাশলেস পেমেন্ট বাড়াতে বাংলা কিউআর কার্যকর হলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে এ ব্যবস্থায় তেমন আগ্রহ ছিল না। কারণ, তাদের মুনাফার পরিমাণ কম হওয়ায় ১ থেকে ১ দশমিক ১৫ শতাংশ লেনদেন মাশুলকে বাড়তি খরচ হিসেবে বিবেচনা করতেন তারা। এ কারণে ডিজিটাল লেনদেনের তুলনায় নগদ অর্থ লেনদেনেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: সালমান শাহর গানের সেই আগুন, পাঁচ বছর পর ফিরলেন সিনেমার সুরে

মূলত ব্যবসায়ীদের এই আর্থিক চাপ কমানো এবং একটি শক্তিশালী ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক এ সহায়তার উদ্যোগ নিয়েছে।

এ ছাড়া, পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ‘ইন্টারচেঞ্জ রেইম্বার্সমেন্ট ফি’ পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে ১ থেকে ১ দশমিক ১৫ শতাংশ লেনদেন মাশুলের বড় একটি অংশ, অর্থাৎ ০ দশমিক ৩৫ থেকে ০ দশমিক ৭০ শতাংশ, গ্রাহকের ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠানকে দিতে হতো। ফলে কিউআর কোড স্থাপনকারী প্রতিষ্ঠানগুলো চাইলেও ব্যবসায়ীদের খরচ কমাতে পারত না। এখন এই ফি শূন্য করায় ব্যবসায়ীদের লেনদেন মাশুল অনেকটাই কমে আসবে।

তবে এ সুবিধার অপব্যবহার ঠেকাতে কঠোর শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে, বেশি প্রণোদনা পাওয়ার উদ্দেশ্যে বড় কোনো লেনদেনকে ভেঙে একাধিক ছোট লেনদেনে পরিণত করা যাবে না। এ ছাড়া যেসব লেনদেন ব্যর্থ, ফেরত বা বিরোধপূর্ণ হবে, সেসব লেনদেনে কোনো প্রণোদনা দেওয়া হবে না।

ট্যাগ:বাংলা কিউআরডিজিটাল পেমেন্টবাংলাদেশ ব্যাংকবাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!