বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

বুধবার বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে
বুধবার বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে|ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর অনিশ্চয়তা এখনও কাটেনি। এর প্রভাবেই বুধবার বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। একই সঙ্গে ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতেও পতন দেখা গেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দিনের শুরুতে এশিয়ার শেয়ারবাজারে লেনদেনে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীরা ইরান-যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ে পরিষ্কার সংকেতের অপেক্ষায় রয়েছেন। তারা এমন এক সমাধান চান, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানি কর্তৃপক্ষের মধ্যকার সংঘাতের অবসান ঘটাবে এবং তেল-গ্যাসের ঊর্ধ্বমুখী দামের চাপ কমাবে।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে কন্টেইনার জাহাজে হামলা ইরানের

ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুজানা স্ট্রিটার বলেন, জ্বালানি সংকটের প্রভাব নিয়ে বিশ্ব অর্থনীতিতে উদ্বেগ এখনও বিদ্যমান। তাই যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হলেও তা বিনিয়োগকারীদের খুব বেশি স্বস্তি দিতে পারেনি।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং সংঘাতের স্থায়ী সমাধান এখনো অনির্দিষ্ট। এর প্রতিফলন ব্রেন্ট ক্রুড তেলের দামে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক বাংলাদেশিসহ আন্দামানে ট্রলারডুবি, উদ্ধার ৯

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট নর্থ সি তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি উঠেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯০ ডলারের ওপরে অবস্থান করছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!