মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
অর্থনীতি

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:৩৮ AM

জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে
জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে|ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। শনিবার (৬ জুন) সকালে মার্কিন ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৫৪ ডলারে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সীমিত সামরিক সংঘাতের ঝুঁকি এবং তেল সরবরাহে তাৎক্ষণিক বিঘ্নের আশঙ্কা কমে যাওয়ায় তেলের দামে এই পতন ঘটেছে।

অয়েলপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, বেইজিং সময় শনিবার সকাল সাড়ে ১০টায় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৪ ডলার কমে ৯৩ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে। শতাংশের হিসাবে এর দর কমেছে ২ দশমিক ০৪ শতাংশ।

একই সময়ে মুরবান অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৮২ ডলার কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৬৮ ডলারে নেমেছে, যা আগের তুলনায় ৩ দশমিক ০২ শতাংশ কম।

আরও পড়ুন: বাংলাদেশে হত্যাকাণ্ড নিয়ে মমতার মন্তব্য, ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা

অন্যান্য বেঞ্চমার্ক তেলের দামেও পতন লক্ষ্য করা গেছে। ডব্লিউটিআই মিডল্যান্ডের দাম ২ দশমিক ৬৯ শতাংশ কমে ৯১ দশমিক ১৭ ডলারে, মার্স অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৭৬ শতাংশ কমে ১১২ দশমিক ২১ ডলারে এবং ওয়েস্টার্ন কানাডিয়ান সিলেক্টের দাম ৩ দশমিক ৫৬ শতাংশ কমে ৮০ দশমিক ৬৯ ডলারে নেমে এসেছে।

এদিকে প্রাকৃতিক গ্যাস ও হিটিং অয়েলের দামও কমেছে। তবে ডিজেলের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে, যা ০ দশমিক ২৫ শতাংশ বেড়েছে।

চলতি বছরের যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর থেকে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাজারে আলোচনার কেন্দ্রে রয়েছে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

আরও পড়ুন: ইরান ‘শক্তিশালী ও অহংকারী’ বলে চুক্তি করছে না: ট্রাম্প

গত ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই নৌপথে তেল পরিবহন কার্যত স্থবির হয়ে পড়েছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।

ট্যাগ:অপরিশোধিত তেলের দামতেলের দামবিশ্ববাজারে কমল জ্বালানিঅপরিশোধিত তেলজ্বালানি তেলজ্বালানি সংকটজ্বালানি ও খনিজসম্পদ বিভাগজ্বালানি নিরাপত্তা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!