মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
অর্থনীতি

করের অর্থ কোথায় ব্যয় হচ্ছে তা জানানো হবে: তিতুমীর

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:১৪ PM

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর|ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, নাগরিকেরা তখনই কর দিতে আগ্রহী হবে যখন তারা বুঝতে পারবে তাদের দেওয়া করের মাধ্যমে রাষ্ট্র কী ধরনের সেবা দিচ্ছে। রাষ্ট্র ও নাগরিকের মধ্যে আস্থার সম্পর্ক না থাকলে কর ফাঁকি ও জালিয়াতি কমানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৬ মে) রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে আয়োজিত প্রাক-বাজেট গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিবি) ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস যৌথভাবে এ আয়োজন করে।

ড. তিতুমীর বলেন, ভবিষ্যতে করদাতাদের এমন রসিদ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যেখানে দেখানো থাকবে তাদের করের অর্থ কোন খাতে কত ব্যয় হয়েছে। আগামী বাজেট থেকেই এই ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মে মাসের ৪ দিনেই রেমিট্যান্স এল ৫ হাজার ৫৯৭ কোটি টাকা

তিনি আরও বলেন, দেশে কর ফাঁকি ও জালিয়াতির পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সংস্কৃতি বড় ভূমিকা রাখছে। করব্যবস্থার দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমানে দেশের কর-জিডিপি অনুপাত মাত্র ৬ দশমিক ৬৭ শতাংশ, যা অত্যন্ত কম বলে উল্লেখ করেন উপদেষ্টা। তাঁর মতে, শক্তিশালী করব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি করব্যবস্থায় দুই ধরনের সংস্কারের কথা তুলে ধরেন-একটি হলো করদাতা ও কর কর্মকর্তার মধ্যে সরাসরি যোগাযোগ কমানো, আর অন্যটি হলো করদাতাকে তার অর্থের ব্যবহার সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়া।

ড. তিতুমীর বলেন, সরকার করের হার বাড়ানোর পরিবর্তে অর্থনীতির পরিসর বৃদ্ধি করে রাজস্ব আয় বাড়াতে চায়। বিশেষ করে কর্মসংস্থান বাড়ানোকে প্রত্যক্ষ কর বৃদ্ধির মূল চাবিকাঠি হিসেবে দেখছে সরকার।

আরও পড়ুন: বগুড়ায় নতুন বিমানবন্দর, তৈরি হবে ফ্লাইং একাডেমিও

তিনি জানান, অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে তিনটি টাস্কফোর্স কাজ করছে। পাশাপাশি অনানুষ্ঠানিক খাতকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করা, ক্ষুদ্র ও কুটির শিল্পে সহায়তা এবং এসএমই নীতিমালা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

‘এক গ্রাম, এক পণ্য’ উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন এবং সৃজনশীল অর্থনীতি বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এবং অর্থনৈতিক সংস্কার ও করব্যবস্থার উন্নয়ন নিয়ে মতামত দেন।

ট্যাগ:ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরপ্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকরের অর্থকরকর-জিডিপিকরব্যবস্থাকর ফাঁকি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!