মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষাব্যবস্থা

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা বাধ্যতামূলক: মাউশি

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ PM

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়|ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি সারা বছর নিয়মিত খেলাধুলা, সহশিক্ষা এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়েছে, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম অ্যাকাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি এসব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত হবে।

আরও পড়ুন: এসএসসি পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের নির্দেশনা দিল নটর ডেম কলেজ

মাউশির সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট, টেবিল টেনিস, কাবাডি, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, বাস্কেটবল, হকি, গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলা, সাঁতার, অ্যাথলেটিকস, তায়কোন্দ ও মার্শাল আর্টের আয়োজন করতে হবে।

সহশিক্ষা কার্যক্রমের মধ্যে থাকবে হামদ ও নাত, বাংলা ও ইংরেজিতে বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, বাংলা ও ইংরেজিতে বিতর্ক, দেয়ালিকা তৈরি, বই পড়া কর্মসূচি, বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকা পাঠ, সৃজনশীল লেখা, পরিবেশ সুরক্ষা কর্মসূচি, ডিজিটাল কনটেন্ট তৈরি, মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, গণিত অলিম্পিয়াড এবং ‘ওয়ান চাইল্ড ওয়ান টি’।

পরিবেশ সুরক্ষা কর্মসূচির আওতায় গাছ লাগানো, ক্যাম্পাস পরিষ্কার রাখা ও ডাস্টবিন স্থাপনের মতো কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে যোগ ব্যায়াম ও মেডিটেশনও রাখা হয়েছে।

আরও পড়ুন: যশোর বোর্ডে বিশেষ কোটায় একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ

এ ছাড়া, সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে থাকবে আধুনিক, দেশাত্মবোধক, নজরুল, রবীন্দ্র ও লোকগীতি, বাংলা কবিতা আবৃত্তি, একক অভিনয়, কুইজ, নৃত্য, গ্রাফিতি অঙ্কন, উৎসব, লোকসংস্কৃতি ও ঐতিহ্যবিষয়ক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন।

নির্দেশনায় বলা হয়েছে, এসব খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম সারা বছর চলমান থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা অ্যাকাডেমিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে সুবিধাজনক সময়ে এসব কার্যক্রম বাস্তবায়ন করবেন।

এ ছাড়া, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডস, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ক্লাবসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় যথাযথ গুরুত্ব দিতে বলা হয়েছে।

চিঠিতে মাউশির সব অঞ্চল, জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উল্লিখিত কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ:মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরমাউশিমাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি)শারীরিক ও মানসিকউপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!