বিশ্বের সবচেয়ে বড় ও সেরা ‘এডুকেশন হাব’ হওয়ার মতো সব ধরনের যোগ্যতাই বাংলাদেশের রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আমাদের দেশ হবে পৃথিবীর সবচেয়ে বড় ও সেরা ‘এডুকেশন হাব’ কান্ট্রি। সেই রিসোর্স আমাদের রয়েছে, সেই মেধা রয়েছে। আমাদের সে প্রজ্ঞা রয়েছে, আমাদের সেই ইচ্ছা রয়েছে। শুধু এটাকে মেটারিঅ্যালাইজ (বাস্তবায়ন) করার জন্য সকলেই সকলের কথা শুনতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশের শিক্ষায় বৈশ্বিক আগ্রহ বাড়ছে: শিক্ষা প্রতিমন্ত্রী
মঙ্গলবার (৫ মে) ‘বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা খাত, শিক্ষার্থীর ভবিষ্যৎ, নীতিগত সংস্কার ও জাতীয় উন্নয়নের দিকনির্দেশনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী। রাজধানীর এক অভিজাত হোটেলের বলরুমে এ সভার আয়োজন করে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।
সব সময় তুলনামূলক সর্বোত্তমকে অনুকরণের প্রতি ইঙ্গিত করে শিক্ষামন্ত্রী বলেন, ‘ওই যে আমার একটা শব্দ আছে না? নকল! আমি নকল করব তাদের–যারা ভালো করেছে। আমি কি দেখি নাই আমাদের মতো দেশ মালয়েশিয়া কীভাবে এই পর্যায়ে এসেছে? সেই নকল করব!’
আরও পড়ুন: শিক্ষকদের বেতন দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে: সংস্কৃতিমন্ত্রী
অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন—প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

