এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই এবং শেষ হবে ৮ আগস্ট। বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দীন হায়দারের স্বাক্ষরে পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষার প্রথম দিনে দুই জেলায় ৫ কেন্দ্রে আকস্মিক পরিদর্শন শিক্ষামন্ত্রীর
সূচি অনুযায়ী, ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত বিশেষ নির্দেশনা:
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ ও সিকিউ অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।
৩০ নম্বর এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বর সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। ব্যবহারিক বিষয়সমূহে ২৫ নম্বর এমসিকিউয়ের সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বর সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।
সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে ৯টায় উত্তরপত্র বিতরণ, ১০টায় এমসিকিউ প্রশ্নপত্র এবং ১০টা ৩০ মিনিটে উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। দুপুর ২টার পরীক্ষার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, সময় অনুযায়ী সামান্য পার্থক্য থাকবে।
আরও পড়ুন: সরকারি ছুটি বাড়ল একদিন, জারি পরিপত্র
পরীক্ষার্থীদের প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে। উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক—প্রযোজ্য ক্ষেত্রে প্রতিটি অংশে পৃথকভাবে পাস করতে হবে। শুধু প্রবেশপত্রে উল্লেখিত বিষয়েই পরীক্ষা দেওয়া যাবে।
পরীক্ষাকক্ষে নন-প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুলেটর ও সাধারণ কাটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করা যাবে। তবে প্রোগ্রামেবল ক্যালকুলেটর এবং মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই এবং শেষ হবে ৮ আগস্ট। বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দীন হায়দারের স্বাক্ষরে পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী, ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার: ববি হাজ্জাজ
পরীক্ষা সংক্রান্ত বিশেষ নির্দেশনা:
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ ও সিকিউ অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।
৩০ নম্বর এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বর সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। ব্যবহারিক বিষয়সমূহে ২৫ নম্বর এমসিকিউয়ের সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বর সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।
সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে ৯টায় উত্তরপত্র বিতরণ, ১০টায় এমসিকিউ প্রশ্নপত্র এবং ১০টা ৩০ মিনিটে উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। দুপুর ২টার পরীক্ষার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, সময় অনুযায়ী সামান্য পার্থক্য থাকবে।
আরও পড়ুন: শিক্ষায় সবচেয়ে বেশি বিনিয়োগ করবে সরকার: শিক্ষামন্ত্রী