মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষা

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অনিয়ম, এসিল্যান্ড প্রত্যাহার

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৩ PM

বগুড়ার এইচএসসি কেন্দ্রে প্রশ্ন বিতরণে বিলম্ব
বগুড়ার এইচএসসি কেন্দ্রে প্রশ্ন বিতরণে বিলম্ব|ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত সময়ের ২২ মিনিট পর বিতরণের ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনকে প্রত্যাহার করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

একই ঘটনায় বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)কে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কেন্দ্রসচিব ও গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের জন্য কোন ভাষা শেখা বাধ্যতামূলক

বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্র বিতরণে বিলম্বের ঘটনায় তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনকে প্রত্যাহার করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে এইচএসসির ভূগোল বিষয়ের পরীক্ষা নির্ধারিত সময়েই শুরু হয়। তবে সৈয়দ আহম্মদ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা সময়মতো প্রশ্নপত্র পাননি। পরে সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে পরীক্ষা শুরুর ২২ মিনিট পর তাদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হয়।

এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে পরীক্ষা শেষে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনা হয়। পরে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনার বিস্তারিত উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠান।

আরও পড়ুন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ৬ কর্মকর্তা, আবেদন ২৮ জুলাই পর্যন্ত

এ বিষয়ে কেন্দ্রসচিব ও সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী বলেন, প্রশ্নপত্র বিতরণে বিলম্বের ঘটনায় কেন্দ্রসচিবের দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, জেলা প্রশাসনের পাশাপাশি শিক্ষা বোর্ডও আগামী রোববার একটি তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:এইচএসসি পরীক্ষা ২০২৬এসএসসি পরীক্ষাকেন্দ্রপ্রশ্নপত্রএসিল্যান্ড প্রত্যাহারপরীক্ষা কেন্দ্রে অনিয়ম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!