যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) ২০২৬ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। তালিকায় এশিয়ার ৩৬ দেশের ৯২৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তবে সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ও স্থান পায়নি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে এই র্যাঙ্কিং প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন।
তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, এশিয়ার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। একই দেশের পিকিং বিশ্ববিদ্যালয় তালিকার দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন: জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী
এশিয়ায় সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জায়গা না হলেও, তালিকায় ৩০১-৩৫০ এর মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্ববিদ্যালয় দুটি যৌথভাবে দেশসেরা হয়েছে।
তালিকায় ৩৫১-৪০০ এর মধ্যে স্থান করে নিয়েছে দেশের ২টি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। শীর্ষ দশে এই দুটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান তৃতীয় ও চতুর্থ।
আরও পড়ুন: সংরক্ষিত আসন নয়, জনগণের ভোটে এমপি হতে চান তাসনিম জারা
৫০১-৬০০‘র মধ্যে অবস্থান করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৬০১-৮০০-এর মধ্যে অবস্থান করছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর ৮০০+ এর মধ্যে অবস্থান করছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
আরও পড়ুন: সরকারি ছুটি বাড়ল একদিন, জারি পরিপত্র
এ ছাড়া তালিকায় রিপোর্টার হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

