যুক্তরাজ্যের লন্ডনের কুইন এলিজাবেথ-২ সেন্টারে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন।
মঙ্গলবার (১৯ মে) এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬ এর সাইড লাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
‘গুগল ফর এডুকেশন’ প্যাসিফিক অঞ্চলের পরিচালক কলিন মারসন ও সলিউশনস ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান অলি ট্রাসেল বৈঠকে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের ১২তম ট্রাস্টি বোর্ড গঠন
এসময় বিভিন্ন দেশের শিক্ষার উন্নয়নে প্রযুক্তির ব্যবহারকে আরও বিস্তৃত করার বিষয়ে গুগল কীভাবে কাজ করছে এ বিষয়ে গুগলের কর্মকর্তারা শিক্ষামন্ত্রীকে অবহিত করেন।
এ ছাড়াও শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ সরকার গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়নে গুগল কীভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের সহায়তার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

