মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিইন্টার্নশিপবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী ও অফিস সহকারী নিয়োগের পরিকল্পনা সরকারের বিবেচনায়

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ৩১ মে ২০২৬, ১০:২৩ PM

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতাকর্মী ও অফিস সহকারী নিয়োগের পরিকল্পনা করছে সরকার
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতাকর্মী ও অফিস সহকারী নিয়োগের পরিকল্পনা করছে সরকার|ছবি: সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতাকর্মীর সংকট দীর্ঘদিনের। প্রায় ৬৫ হাজার বিদ্যালয়ে ক্লিনার না থাকায় পরিচ্ছন্নতা বজায় রাখার অতিরিক্ত দায়িত্ব অনেক ক্ষেত্রে শিক্ষকদের ওপরই পড়ছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতে দেশের সব বিদ্যালয়ে ক্লিনার নিয়োগের বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে সরকারের ভাবনার কথা তুলে ধরেন। তবে বিষয়টি আগামী বাজেটের ওপর নির্ভর করছে বলেও তিনি ইঙ্গিত দেন।

জানা গেছে, প্রাথমিকের ৬৫ হাজার বিদ্যালয়ে কোনো ক্লিনার নেই। ফলে বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ শিক্ষকদেরই করতে হয়। ক্লিনার বা পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না জানতে চাইলে ববি হাজ্জাজ বলেন, আসন্ন বাজেটে ক্লিনার নিয়োগের বিষয়টি অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এ ধরনের পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তা সমন্বয়ের চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন

প্রতিমন্ত্রী আরও জানান, শুধু নতুন পদ সৃষ্টি নয়, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগকে একটি স্থায়ী ও কার্যকর কাঠামোর আওতায় আনার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য নতুন নীতিমালা প্রণয়ন কিংবা বিদ্যমান নীতিমালার আওতায় বিষয়টি অন্তর্ভুক্ত করা যায় কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, বিষয়গুলো নীতিমালার আওতায় নিয়ে আসার বিষয়েও আমাদের নজর রয়েছে।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লিনার নিয়োগের দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা। গত ১১ মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন শত শত থেকে হাজার হাজার শিক্ষার্থীর যাতায়াত হয়। শিশুরা ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেললেও বিদ্যালয় প্রাঙ্গণ ধুলাবালিতে ভরে থাকে। অথচ স্বাধীনতার এত বছর পরও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হয়নি। অন্যদিকে উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাগুলোতে একাধিক পরিচ্ছন্নতাকর্মী ও চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছে।

আরও পড়ুন: আগামী শিক্ষাবর্ষে শতভাগ নির্ভুল পাঠ্যবই সরবরাহের নির্দেশ শিক্ষা সচিবের

নেতারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিজ উদ্যোগেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং সাধারণ মানুষের মধ্যে বিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়। ১১ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশনা জারি করা হয়েছে। শিশুদের সুস্বাস্থ্য ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম। তাই দ্রুত পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লিনার বা অফিস সহকারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সেই উদ্যোগ শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, বর্তমানেই কাজের চাপ এত বেশি যে মানসম্মত পাঠদান নিশ্চিত করাই কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে যদি পরিচ্ছন্নতার মতো অতিরিক্ত দায়িত্ব যুক্ত হয়, তাহলে তা শিক্ষকদের জন্য আরও কষ্টসাধ্য হয়ে ওঠে। তিনি মনে করেন, প্রধান শিক্ষককে প্রশাসনিক কাজে সহায়তার জন্য একজন অফিস সহায়ক নিয়োগ করা হলে সহকারী শিক্ষকদের অপ্রয়োজনীয় চাপ কমবে এবং তারা পাঠদানে আরও মনোযোগী হতে পারবেন।

আরও পড়ুন: ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন ১৪ জুন পর্যন্ত

অফিস সহকারী নিয়োগের পক্ষে আরেক শিক্ষক বলেন, অফিস সহকারী না থাকায় বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কাজও শিক্ষকদেরই করতে হয়। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটে, অন্যদিকে শিক্ষকদের মধ্যে অসন্তোষও তৈরি হয়।

প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী বা ক্লিনার নিয়োগের বিষয়টি অতীতেও আলোচনায় এসেছে। আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছিলেন, বিদ্যালয়গুলোতে একজন করে অফিস সহকারী নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। তিনি সে সময় শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পর অফিস সহকারী নিয়োগের বিষয়টি দেখার আশ্বাসও দিয়েছিলেন। তবে সেই উদ্যোগ বাস্তবায়নের আগেই তা থেমে যায়। বর্তমানে নতুন করে বিষয়টি আলোচনায় আসায় শিক্ষক সমাজের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

ট্যাগ:পরিচ্ছন্নতাকর্মীঅফিস সহকারীসরকারি প্রাথমিক বিদ্যালয়েপ্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীববি হাজ্জাজপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!