শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিটি রিপোর্ট

প্রকাশ:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম|ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষা খাতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (৭ মে) সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট জাহানারা আজিজ মেনশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: তিতুমীরে তিন ছাত্রী বহিষ্কার, উত্তাল ক্যাম্পাস

তিনি বলেন, নতুন এই আঞ্চলিক কেন্দ্র চালুর ফলে ফরিদপুরসহ আশপাশের শিক্ষার্থীদের আর ঢাকা ও গাজীপুরে যেতে হবে না। এখান থেকেই তারা প্রয়োজনীয় সব সেবা ও সুযোগ-সুবিধা পাবে।

শামা ওবায়েদ আরও বলেন, বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। বর্তমান সরকার শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনছে এবং গত দুই মাসে এর সুফল পাওয়া শুরু হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার গুণগত মানোন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য: শিক্ষামন্ত্রী

তিনি জানান, ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র না থাকায় আগে কলেজগুলো নানা জটিলতায় পড়ত। নতুন কেন্দ্র চালুর মাধ্যমে ফরিদপুরসহ পাঁচ জেলার শিক্ষার্থীরা দ্রুত সেবা পাবে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২তম আঞ্চলিক কেন্দ্র।

অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!