সরকার শিক্ষার গুণগত মান ও শিক্ষকতার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার মানোন্নয়ন সরকারের অন্যতম প্রধান এজেন্ডা বলেও তিনি উল্লেখ করেন।
আজ রাজধানীর একটি হোটেলে এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: লিমন–বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা
মন্ত্রী বলেন, শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই। মানবসম্পদ উন্নয়নে দেশের মানুষ সর্বোচ্চ বিনিয়োগ করছে এবং অভিভাবকরাও সন্তানের শিক্ষায় উল্লেখযোগ্য ব্যয় করছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক প্রতিযোগিতার মধ্যে রয়েছে। টেকসই ভবিষ্যৎ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ড. মিলন জানান, প্রায় ২০ বছর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে দীর্ঘ সময় পরও মন্ত্রণালয়ের কার্যক্রমে কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন: শিশু অন্তঃসত্ত্বা ঘটনায় র্যাবের অভিযানে মাদরাসা পরিচালক আটক
তিনি আরও বলেন, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির মাধ্যমে শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি)-৫ এ ৫১ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে, যেখানে পিইডিপি-৪ এ ব্যয় হয়েছিল ৩২ হাজার কোটি টাকা।

