এসএসসি পরীক্ষার ২০২৭ সালের ফরম পূরণের শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থীরা আগামী ১৬ নভেম্বর থেকে ফরম পূরণ করতে পারবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: এসএসসি-এইচএসসি ২০২৭ : শিক্ষকদের তথ্য সংশোধনের নির্দেশ বোর্ডের
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে। পরীক্ষা শেষে ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে হবে।
এতে আরও বলা হয়, পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

