দেশে নতুন করে চালু হওয়া ১৩টি সরকারি স্কুল ও কলেজে এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম চালুর অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় নতুন চালুকৃত ১৩টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে প্রতিষ্ঠানের নামের পাশ্বে বর্ণিত ট্রেডে শিক্ষা কার্যক্রম চালু করার অনুমতি প্রদান করা হলো।
আরও পড়ুন: মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে
প্রতিষ্ঠানগুলো হলো- তানোর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, রাজশাহী; দিঘীনালা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, খাগড়াছড়ি; তেতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, পঞ্চগড়; হরিপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ঠাকুরগাঁও; দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ,সুনামগঞ্জ; দুপচাঁচিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, বগুড়া; সাঘাটা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, গাইবান্ধা; ইটনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, কিশোরগঞ্জ; বটিয়াঘাটা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, খুলনা; সিংড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, নাটোর; মোহাম্মদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মাগুরা; শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ও ঝিনাইদহ হরিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মানিকগঞ্জ

