চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি বৃদ্ধি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। যেসকল শিক্ষা প্রতিষ্ঠান এখনও তাদের নির্ধারিত সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থীর ফরম পূরণ শেষ করতে পারেনি, কেবল তারাই আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।
আরও পড়ুন:একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
শনিবার (১৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী যেসকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের নির্ধারিত সর্বোচ্চ ৪০ শতাংশ পরীক্ষার্থীর ফরম পূরণ নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি, তাদের জন্য এই সুযোগ দেওয়া হচ্ছে। ওই সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামী ২৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বর্ধিত সময়ে ফরম পূরণ করতে পারবে।


