মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষাপ্রশাসন

মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদধারীদের বিরুদ্ধে অ্যাকশন, তালিকায় ২৬২ জন

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ PM

জাল সনদধারীর কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা আদায়যোগ্য বলে জানিয়েছে ডিআইএ
জাল সনদধারীর কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা আদায়যোগ্য বলে জানিয়েছে ডিআইএ|ছবি: সম্পাদিত

বেসরকারি স্কুল-কলেজের পর এবার মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ২৬২ জন জাল সনদধারীর তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তালিকাভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও বন্ধ, মামলা এবং বেতন-ভাতা বাবদ নেওয়া অর্থ ফেরতসহ কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হতে পারে।

সোমবার (২৭ এপ্রিল) পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) এ সংক্রান্ত চিঠি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠিয়েছে। চিঠিতে জাল সনদ যাচাইয়ের প্রমাণপত্র ও সংশ্লিষ্ট প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিনের পদত্যাগ

তালিকায় থাকা ২৬২ জনের মধ্যে ২৫১ জন এনটিআরসিএর সনদ জাল করে চাকরি করছেন বা করেছেন। এছাড়া বিএড, বিপিএড, গ্রন্থাগারসহ অন্যান্য সনদ জাল হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১১ জন। এসব জাল সনদধারীর কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা আদায়যোগ্য বলে জানিয়েছে ডিআইএ।

ডিআইএ পরিচালক প্রফেসর এম এম সহিদুল ইসলাম জানান, পরিদর্শন শেষে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং পরবর্তী ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট দপ্তরগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিগগিরই মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে।

আরও পড়ুন: শিক্ষায় সবচেয়ে বেশি বিনিয়োগ করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে জাল সনদ শনাক্তকরণ কার্যক্রম চালিয়ে আসছে ডিআইএ। ২০২১-২২ অর্থবছর থেকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৭৩৯ জন জাল সনদধারী শনাক্ত হয়েছে, যাদের কাছ থেকে সরকারের আদায়যোগ্য অর্থের পরিমাণ প্রায় ৫৩৪ কোটি টাকা।

ট্যাগ:জাল সনদএমপিও বাতিলশিক্ষা মন্ত্রণালয়ডিআইএএনটিআরসিএমাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!