ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কবে?

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়|ছবি: সংগৃহীত

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অবসান হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত ছুটির সূচি অনুযায়ী, আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে।

ছুটি শেষে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম যথারীতি চালু হবে।

আরও পড়ুন: এইচএসসি পাসেই ১৫ জেলায় ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সংশোধিত ছুটির সূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১২ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকায় আংশিক সংশোধন এনেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (যা পূর্বে ২০ মে জারি করা হয়েছিল)। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরের ছুটির নতুন তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর।

আরও পড়ুন: সুপারশপ স্বপ্ন ২৫০০০ বেতনে নিয়োগ দেবে ৩০ পদে, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

এর আগে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বার্ষিক তালিকায় ২৪ সেপ্টেম্বর ছুটির দিন হিসেবে উল্লেখ ছিল। তবে হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে এ বছর দিবসটি ২৩ সেপ্টেম্বর পালিত হওয়ায় ছুটির তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।

ফলে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে এক দিনের ছুটি থাকবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!