ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

 ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন|ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ইউনেস্কোর অনুষ্ঠানে যোগদানের জন্য দেশটির উদ্দেশ্যে রওনা হন তিনি। সোমবার (৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ফ্রান্সের প্যারিসে তিনি ৮ থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক’ এ অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানের ২০২৬ সালের মূল প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা’ (Education in the age of AI: Facts, Frictions, Frontiers).

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৮ সেপ্টেম্বর মন্ত্রীর ইউনেস্কো সদর দপ্তরে ‘Age appropriateness and AI in Education’ শীর্ষক সেশনে এবং ৯ সেপ্টেম্বর ‘Teachers at the center: Agency, competencies and the teacher-student relationship’ কৃষক প্ল্যানারি সেশনে অংশগ্রহণ করার কথা রয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!