পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ছুটি পরিবর্তন

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়|ছবি: সংগৃহীত

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে পূর্বে নির্ধারিত ছুটির তারিখে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই সংশোধনের বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: কারিগরি শিক্ষকদের বদলিতে নতুন জটিলতা

প্রজ্ঞাপনে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২০ মে ২০২৬ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনটি আংশিক সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পুনর্নির্ধারণ করে ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ধার্য করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!