সময় অনেক কিছু বদলে দেয়। একসময় যে সম্পর্ক ছিল আলোচনার কেন্দ্রে, বছর পেরিয়ে তার জায়গায় তৈরি হয় নতুন সমীকরণ। দেব ও শুভশ্রী গাঙ্গুলির গল্পও যেন তারই প্রতিচ্ছবি। দীর্ঘ ১২ বছর পর নতুন ছবিতে আবারও জুটি বেঁধেছেন তারা। আর সেই ছবির প্রচারে এসে পুরোনো স্মৃতি ও সম্পর্কের অধ্যায়ও উঠে এলো তাদের কথায়।
নতুন ছবি ‘দেশু ৭’-এর টিজার প্রকাশ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ আড্ডায় অংশ নেন দেব ও শুভশ্রী। সেখানে নিজেদের পুরোনো দিন, বর্তমান সম্পর্ক এবং নতুন ছবির শুটিং নিয়ে খোলামেলা কথা বলেন তারা। এর আগে ‘ধূমকেতু’ ছবিতে দীর্ঘ বিরতির পর একসঙ্গে দেখা গিয়েছিল এই জুটিকে। দর্শকদের উচ্ছ্বাসের পর শুভশ্রীর সঙ্গে ফের কাজ করার কথা ভাবেন দেব। এরপর অভিনেত্রীকে ফোনও করেন তিনি।
আরও পড়ুন: শিল্প কোনো পাপ নয়’- মূল্যবোধের অবক্ষয় নিয়ে সরব প্রভা
আড্ডায় শুভশ্রী জানান, দেবের কাজের খবর তিনি নিয়মিত রাখতেন। এমনকি একসময় দেবকে পরিচালকের আসনে দেখার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। অন্যদিকে বর্তমান সম্পর্ক নিয়ে দেব বলেন, তাদের মধ্যে এখনো পারস্পরিক শ্রদ্ধা রয়েছে। দেখা হলে সৌজন্য বিনিময়ও হয়। তবে এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে অপ্রয়োজনীয় আলোচনা শুরু হয় বলেও জানান তিনি।
নতুন ছবির শুটিংয়েও ছিল নানা অভিজ্ঞতা। বাজেটের কারণে প্রথমে লাদাখের বদলে ব্যাংককে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত লাদাখেই দৃশ্যধারণ করেন তারা। ১২ বছর পর রোমান্টিক দৃশ্যে অভিনয়ের সময় শুরুতে দুজনেরই কিছুটা অস্বস্তি হয়েছিল। পরে পেশাদারিত্বের মাধ্যমে তা সামলে নেন তারা। তবে আড্ডার সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে দেবের একটি মন্তব্যে।
আরও পড়ুন: বিপিএলে ফিক্সিংয়ের দায়ে সাবেক পরিচালকসহ ৩জন নিষিদ্ধ
শুভশ্রীর বর্তমান পরিণত মানসিকতার প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘এই পরিণত বোধটা তখন থাকলে আমরা আলাদা হতাম না। তখন দু’জনেই সরল ছিলাম। অতীতের সম্পর্ক আজ আর তাদের জীবনের বর্তমান নয়। তবে ১২ বছর পর একসঙ্গে দাঁড়িয়ে তাদের কথোপকথনে স্পষ্ট হয়েছে—সময় বদলেছে, বদলেছে দুজনের দৃষ্টিভঙ্গিও। আর সেই পরিণত বোধই হয়তো পুরোনো সম্পর্ককে দিয়েছে নতুন এক মানবিক সমীকরণ।

