আবেগঘন বার্তায় স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ পূর্ণিমার

জিটি ডেস্ক

প্রকাশ:

তুমি আমার শক্তি, আমার মানসিক শান্তি এবং আমার আপন নীড়।
তুমি আমার শক্তি, আমার মানসিক শান্তি এবং আমার আপন নীড়।|ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন তিনি। এবার স্বামী আশফাকুর রহমান রবিনের জন্মদিন উপলক্ষে আবেগঘন এক বার্তা দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান পূর্ণিমা। সেই পোস্টে জীবনসঙ্গীর প্রতি নিজের ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার অনুভূতি প্রকাশ করেন তিনি। পূর্ণিমা লেখেন, “প্রিয় স্বামী, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি আমার শক্তি, আমার মানসিক শান্তি এবং আমার আপন নীড়।” স্বামীর

আরও পড়ুন: অভিনেত্রী থেকে পরিচালক, নতুন অধ্যায়ে নওশাবা আহমেদ

প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, “সবসময় আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমি প্রার্থনা করি, এই নতুন বছরটি তোমার জীবনে সুখ, সুস্বাস্থ্য এবং তোমার মনের সব ইচ্ছে পূরণ করুক। তোমাকে সবসময় অনেক ভালোবাসি।” পূর্ণিমার এই আবেগঘন পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর। অনেকেই এই তারকা দম্পতির সুখী দাম্পত্য জীবনের প্রশংসা করেন। ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে তাদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান আরশিয়া উমাইজা। পরবর্তীতে ২০২২ সালে নিজের বিচ্ছেদের খবর প্রকাশ করেন এই অভিনেত্রী। একই বছর আশফাকুর রহমান রবিনের সঙ্গে নতুন জীবনের সূচনা করেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়েও বেশ সুখী সময় পার করছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!