আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় তদন্তে পুলিশ

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

আসিফ আকবরের গাড়িতে গুলি
আসিফ আকবরের গাড়িতে গুলি|ছবি: সংগৃহীত

বাংলা গানের জনপ্রিয় শিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার শপিংমলের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

আসিফ আকবর জানান, ঘটনার সময় তিনি শপিংমলটির ওপরের তলায় নিজের অফিসে ছিলেন। গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, তবে তখন গাড়িতে ছিলেন না তিনি। পার্ক করা গাড়িটি লক্ষ্য করেই গুলি চালানো হয়। ঘটনার বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন: ইয়াশ-নীহার গল্পে নতুন মোড়, সঙ্গী এক পোষা বিড়াল

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।

সে সময় তিনি গাড়িতে না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারা এ ঘটনা ঘটিয়েছে বা এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!