আসিফের গাড়িতে গুলি, ‘অশনি সংকেত’ দেখছেন ওমর সানী

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি প্রকাশ করে ঘটনাটিকে ‘অশনি সংকেত’ বলেছেন ওমর সানী।
ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি প্রকাশ করে ঘটনাটিকে ‘অশনি সংকেত’ বলেছেন ওমর সানী।|ছবি: সংগৃহীত

ভোরের গুলির শব্দে উদ্বেগ ছড়িয়েছে সংগীতাঙ্গনে। ঢাকার মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনাকে ‘অশনি সংকেত’ হিসেবে দেখছেন চিত্রনায়ক ওমর সানী। একই সঙ্গে প্রিয় শিল্পীর দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের গাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ। ফলে অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী। ঘটনার পর ফেসবুকে আসিফের ছবি ও ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি প্রকাশ করে ওমর সানী লেখেন, “গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ ভালো রাখুন তোমাকে।”

আরও পড়ুন: দুই সন্তানকে নিয়ে জন্মদিনের প্রথম প্রহর কাটালেন পরীমনি

এদিকে আসিফের স্ত্রী সালমা আসিফ মিতু জানিয়েছেন, এ ঘটনার জন্য কাউকে সন্দেহ করতে পারছেন না তাঁরা। কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনো জানা যায়নি। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ঘটনার সময় আসিফ গাড়িতে ছিলেন না। গুলি চালানোর কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। আসিফের গাড়িতে গুলির ঘটনায় শোবিজ অঙ্গনের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করছেন তাঁর ভক্তরাও। এখন তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছেন সবাই।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!