বাসযাত্রায় নতুন গল্প, আবারও জুটি ইরফান-সাদিয়া

জিটি ডেস্ক

প্রকাশ:

‘ফ্যামিলি এক্সপ্রেস’ নাটকের পোস্টারে ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান
‘ফ্যামিলি এক্সপ্রেস’ নাটকের পোস্টারে ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান|ছবি: সংগৃহীত

একাধিক নাটকে জুটি বেঁধে দর্শকদের প্রশংসা পেয়েছেন ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান। সেই জুটিকে এবার দেখা যাবে নতুন নাটক ‘ফ্যামিলি এক্সপ্রেস’-এ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নাটকটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছেন সাদিয়া আয়মান।

পোস্টারে একটি বাসের ভেতর পাশাপাশি বসে হাসিমুখে দেখা গেছে ইরফান ও সাদিয়াকে। পোস্টার প্রকাশের সঙ্গে নাটকটি শিগগিরই আসছে জানিয়ে সাদিয়া লিখেছেন, ‘ফ্যামিলি এক্সপ্রেস কামিং সুন...। পোস্টার প্রকাশের পর থেকেই নতুন এই জুটির রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

আরও পড়ুন: ‘এক নায়িকা, তার আয়না ও সেই লিপস্টিক’—নতুন ছবিতে জয়া আহসান

‘ফ্যামিলি এক্সপ্রেস’-এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। প্রযোজনা করেছেন তানভীর মাহমুদ। ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, নাদের চৌধুরী, দীপা খন্দকার, ফারুক আহমেদ ও ইশরাত জাহান অতিথিসহ আরও অনেকে।

আরও পড়ুন: শতবর্ষে উত্তম কুমার, আজও অমলিন মহানায়কের মায়া

এর আগে ভালোবাসার দ্বিতীয় পত্র, সে থাকে আড়ালে, প্রেমের জোনাকি, মন খারাপের দিন, হোম ওয়ার, হোপ ও পাতাবাহার সহ একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান।

প্রতিটি কাজেই তাদের জুটি দর্শকদের নজর কেড়েছে। এবার নতুন গল্প ও নতুন আবহে ‘ফ্যামিলি এক্সপ্রেস’-এর মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন এই দুই অভিনয়শিল্পী। নাটকটি কবে মুক্তি পাবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!