বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জয়া আহসানের

জিটি ডেস্ক

প্রকাশ:

‘মনুষ্যত্ব যেন হেরে না যায়’—বন্যা নিয়ে জয়ার আবেগঘন বার্তা
‘মনুষ্যত্ব যেন হেরে না যায়’—বন্যা নিয়ে জয়ার আবেগঘন বার্তা|ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলমান বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায়ও সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

জয়া লেখেন, গত কয়েক দিন ধরে চারদিকে জলমগ্ন জনপদ, মানুষের অসহায়ত্ব ও দুর্ভোগের চিত্র তাকে ব্যথিত করছে। তার ভাষায়, বন্যার পানি নেমে গেলেও প্রকৃত লড়াই শুরু হবে এরপর, যখন পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে।

আরও পড়ুন: নজরুলের চেতনা ছড়িয়ে দিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

তিনি নিরাপদ পানি, শুকনো খাবার এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি শিশু, গর্ভবতী নারী ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানান। জয়ার মতে, এই শ্রেণির মানুষই দুর্যোগ-পরবর্তী সময়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।

পোস্টে গৃহপালিত প্রাণীদের প্রতিও সহমর্মিতা দেখানোর আহ্বান জানান এই অভিনেত্রী। তিনি বলেন, বিপদের সময়ে প্রাণিগুলোকেও নিরাপদ আশ্রয় ও খাবারের ব্যবস্থা করে দেওয়া উচিত।

পোস্টের শেষাংশে জয়া আহসান লেখেন, “দুর্যোগ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমাদের ভেতরের মনুষ্যত্ব আর সহমর্মিতা যেন হেরে না যায়। আমরা যদি নিজের জায়গা থেকে সচেতন হই, একে অপরের হাতটা শক্ত করে ধরি, এই কঠিন সময় ঠিকই কেটে যাবে।”

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!