নজরুলের চেতনা ছড়িয়ে দিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

অসচ্ছল শিল্পীদের পাশে থাকার আশ্বাস সংস্কৃতি মন্ত্রীর
অসচ্ছল শিল্পীদের পাশে থাকার আশ্বাস সংস্কৃতি মন্ত্রীর|ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে শিল্পী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি বলেন, নজরুল বর্ষের কর্মসূচি তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিয়ে তরুণ প্রজন্মকে জাতীয় কবির সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। একই সঙ্গে তিনি অসচ্ছল ও অসুস্থ শিল্পীদের কল্যাণ ও চিকিৎসায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন: তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা মামলায় আদালতের সমন

বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

সম্মেলনে দেশের বিভিন্ন অঙ্গনের শিল্পী, নজরুল গবেষক, বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মীরা অংশ নিয়ে নজরুলের জীবনদর্শন ও সাহিত্যকে দেশ-বিদেশে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!