মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বিনোদন

চা-বাগানের গল্প এবার মস্কোয়, আন্তর্জাতিক উৎসবে ‘নিশি’

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ PM

‘নিশি’র বিশ্বজয়ের যাত্রা
‘নিশি’র বিশ্বজয়ের যাত্রা|ছবি: সংগৃহীত

সিলেটের চা-বাগানের এক পরিবারের জীবনসংগ্রামের গল্প এবার পৌঁছাচ্ছে রাশিয়ার মস্কোয়। গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ নির্বাচিত হয়েছে ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী চলচ্চিত্র উৎসবের ৪৬তম আসরে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এই প্রথম উৎসবটিতে নির্বাচিত হলো বাংলাদেশের কোনো চলচ্চিত্র।

রাশিয়ার গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি আয়োজিত উৎসবটি আগামী ১৬ থেকে ২০ নভেম্বর মস্কোয় অনুষ্ঠিত হবে। প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘নিশি’। গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে নির্মিত চলচ্চিত্রটির কেন্দ্রে রয়েছে চা-শ্রমিকের মেয়ে নিশি।

আরও পড়ুন: ১০ বছর পর ফিরছে ‘আইসক্রিম’, ওটিটিতে দেখা যাবে রাজ-তুষীকে

পানির সংকটে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে বাড়িতে নলকূপ বসিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন। এই সংকটের মধ্য দিয়ে এগিয়ে যায় চলচ্চিত্রটির গল্প। এতে অভিনয় করেছেন চা-শ্রমিকের মেয়ে নিশি, বিশ্বজিৎ, গণেশ ও ভারতী। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত হয়েছে ‘নিশি’।

সিলেটের একটি চা-বাগান ও আশপাশের এলাকায় এর শুটিং হয়েছে। চূড়ান্ত সম্পাদনা, রঙের কাজ ও শব্দ সংযোজন করা হয়েছে পোল্যান্ডের লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী নাতালিয়া পুসনিক। আন্তর্জাতিক অঙ্গনে এর আগেও সাফল্য পেয়েছে চলচ্চিত্রটি।

আরও পড়ুন: পদত্যাগের সিদ্ধান্ত হলে সংবাদ সম্মেলনে জানান হবে: ইশরাক

যুক্তরাষ্ট্রের ৩৫তম এমা অ্যাওয়ার্ড জয়ের পাশাপাশি গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরেও পুরস্কৃত হয়েছে ‘নিশি’। নতুন এই নির্বাচন নিয়ে নির্মাতা গোলাম রাব্বানী আনন্দ প্রকাশ করে বলেছেন, চলচ্চিত্রটির ধারাবাহিক অর্জন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসকেও আন্তর্জাতিক পরিসরে সমৃদ্ধ করবে। চা-বাগানের প্রান্তিক মানুষের গল্প নিয়ে নির্মিত ‘নিশি’র এই যাত্রা দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্যও গুরুত্বপূর্ণ অর্জন।

ট্যাগ:নিশিআন্তর্জাতিক উৎসবমস্কোবাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগোলাম রাব্বানীজহিরুল ইসলাম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!