চলচ্চিত্রে অভিনয় পাপ—এ কথা বলিনি

জিটি ডেস্ক

প্রকাশ:

চলচ্চিত্র নিয়ে বিতর্কে অবস্থান পরিষ্কার করলেন পপি
চলচ্চিত্র নিয়ে বিতর্কে অবস্থান পরিষ্কার করলেন পপি|ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। অনেকে দাবি করেন, চলচ্চিত্রে অভিনয় করাকে ‘পাপ’ বলেছেন তিনি। এবার সেই দাবি নাকচ করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

আরও পড়ুন: পূর্ণ শক্তির দল নিয়েই এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ

গণমাধ্যমকে পপি বলেন, “আমি চলচ্চিত্রে অভিনয়কে পাপ বলিনি।” নিজের ভুলের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়া স্বাভাবিক বলেও জানান তিনি। চলচ্চিত্রের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে পপি বলেন, সিনেমাকে আমি এখনো ভালোবাসি ও শ্রদ্ধা করি। তার মতে, যে শিল্প তাকে যশ, খ্যাতি ও দর্শকের ভালোবাসা দিয়েছে, সেটিকে অসম্মান করার প্রশ্নই আসে না।

আরও পড়ুন: শিল্প কোনো পাপ নয়’- মূল্যবোধের অবক্ষয় নিয়ে সরব প্রভা

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা পপি জানান, ভালো গল্প পেলে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন। বিশেষ করে নিজের জীবনভিত্তিক কোনো চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ রয়েছে তার। শুধু অভিনয় নয়, ভবিষ্যতে প্রযোজক হিসেবেও চলচ্চিত্রে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ফলে নিয়মিত অভিনয়ে থাকুন বা না থাকুন, চলচ্চিত্রের সঙ্গে তার সম্পর্ক যে এখনো অটুট, সেটিই স্পষ্ট করেছেন পপি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!