মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বিনোদন

চঞ্চলের অভিনয়ের ‘শেষ নেই’, ‘আন্ধার’-এ নতুন চমকের আভাস রাফীর

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:২৯ AM

এখন অপেক্ষা—শমসের হয়ে চঞ্চল চৌধুরী পর্দায় ঠিক কতটা ‘আন্ধার’ নামিয়ে আনেন
এখন অপেক্ষা—শমসের হয়ে চঞ্চল চৌধুরী পর্দায় ঠিক কতটা ‘আন্ধার’ নামিয়ে আনেন|ছবি: সংগৃহীত

চঞ্চল চৌধুরীকে দর্শক বহু চরিত্রে দেখেছেন। কখনো তিনি সাধারণ মানুষের গল্প বলেছেন, কখনো হয়ে উঠেছেন একেবারেই অন্যরকম কোনো চরিত্র। এবার ‘আন্ধার’ সিনেমায় শমসের হয়ে পর্দায় আসছেন এই জনপ্রিয় অভিনেতা। আর তার ফার্স্ট লুক প্রকাশের পরই চঞ্চলের অভিনয় প্রতিভা নিয়ে উচ্ছ্বসিত হয়েছেন নির্মাতা রায়হান রাফী।

বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাফী জানান, এর আগে চঞ্চল চৌধুরীর সঙ্গে দুবার কাজ করার সুযোগ হয়েছিল তার। তবে দুবারই ছিল ক্যামিও ধরনের চরিত্র। ফলে অভিনেতার অভিনয় প্রতিভার পুরোটা পর্দায় তুলে ধরার সুযোগ হয়নি। চঞ্চলের অভিনয় নিয়ে রাফীর মূল্যায়ন আরও এক ধাপ এগিয়ে। তার মতে, বাংলাদেশের কোনো সিনেমা দেখে এখনো তার মনে হয়নি যে চঞ্চল চৌধুরী তার পুরো অভিনয় প্রতিভা দেখাতে পেরেছেন। কারণ, এই অভিনেতার অভিনয় প্রতিভার যেন কোনো শেষ নেই।

আরও পড়ুন: ‘সাদুর বউ’ হয়ে ওঠার অদেখা গল্প শোনালেন তুষি

‘আন্ধার’-এ সেই প্রতিভারই ভিন্ন একটি দিক দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানান নির্মাতা। তার ভাষ্য, শমসের চরিত্রে চঞ্চল যা করেছেন, সেটি অন্য কারও পক্ষে করা সম্ভব ছিল না—এমনটাই বিশ্বাস পুরো টিমের। রাফীর একের পর এক পোস্টে ‘আন্ধার’ নিয়ে দর্শকের কৌতূহলও বাড়ছে। বিশেষ করে সিনেমাটি কবে মুক্তি পাবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে এখনো মুক্তির তারিখ ঘোষণা করেননি নির্মাতা। জানিয়েছেন, মুক্তির আগে ধাপে ধাপে প্রকাশ করা হবে পোস্টার, টিজার ও ট্রেলার। আগামী সেপ্টেম্বরে সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ

গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে হয়েছে সিনেমাটির বেশির ভাগ শুটিং। তবে ‘আন্ধার’-এর গল্পের পেছনের প্রেরণাটাও বেশ ভিন্ন। দেশের দুই জনপ্রিয় ব্যান্ডশিল্পী অর্থহীনের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর দীর্ঘদিনের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে আগ্রহ থেকেই এসেছে গল্পের ভিত্তি।

দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে তারা সংগ্রহ করেছেন অসংখ্য ভূতের গল্প। সেই অভিজ্ঞতা ও সংগৃহীত গল্পের ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছে ‘আন্ধার’। এখন অপেক্ষা—শমসের হয়ে চঞ্চল চৌধুরী পর্দায় ঠিক কতটা ‘আন্ধার’ নামিয়ে আনেন।

ট্যাগ:চঞ্চল চৌধুরীজনপ্রিয় অভিনেতারায়হান রাফীআন্ধারশমসের চরিত্র

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!