‘গোলাপি বাস’ নিয়ে সাদিয়া আয়মানের বার্তা, ‘সফল নারীদের মেনে নিতে পারি না’

জিটি ডেস্ক

প্রকাশ:

‘গোলাপি বাস ও এর পেছনের পরিশ্রমী নারীদের উদযাপন করা উচিত’—সাদিয়া আয়মান।
‘গোলাপি বাস ও এর পেছনের পরিশ্রমী নারীদের উদযাপন করা উচিত’—সাদিয়া আয়মান।|ছবি: সংগৃহীত

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। সমসাময়িক নানা বিষয়ে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। এবার বিআরটিসির নতুন উদ্যোগ ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ নিয়ে কথা বললেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: অভিনয়ের পাশাপাশি ব্যাংকার তমা মির্জা

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সাদিয়া আয়মান লিখেছেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়; সমস্যা হলো, আমরা বাঙালিরা এখনো সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’ তিনি আরও লিখেছেন, ‘আমাদের উচিত এই কিউট, ‘পুকি’ গোলাপি বাস এবং এর পেছনের পরিশ্রমী সকল নারীকে উদযাপন করা ও অনুপ্রেরণা দেওয়া।’

ইতিবাচক মানসিকতা নিয়ে বিআরটিসির এমন উদ্যোগকে স্বাগত জানানোর আহ্বানও জানিয়েছেন সাদিয়া আয়মান। তার মতে, নারীদের জন্য নেওয়া নতুন কোনো উদ্যোগকে সমালোচনার বদলে উৎসাহ ও অনুপ্রেরণার মাধ্যমে এগিয়ে নেওয়া উচিত।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!