জন্মদিনকে শুধু উৎসব বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। ৩০তম জন্মদিন উপলক্ষে বিশ্বঐতিহ্য সুন্দরবনে ৩০০টি গাছ রোপণ করেছেন তিনি।
গত ৮ জুলাই প্রকৃতির সান্নিধ্যে জন্মদিন উদযাপন করেন এই অভিনেত্রী। পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে নেওয়া এ উদ্যোগের মাধ্যমে ব্যক্তিগত আনন্দকে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করেছেন তিনি।
আরও পড়ুন: বিশ্বমঞ্চে বাংলাদেশের অ্যানিমেশনের জয়, লিও অ্যাওয়ার্ডে বাজিমাত ‘আফটার আস’
চমক জানান, ৩০ বছরে পদার্পণের স্মারক হিসেবেই ৩০০টি গাছ লাগানোর পরিকল্পনা করেন। তবে এটি শুধু সংখ্যার মিল নয়, বরং প্রকৃতির প্রতি নিজের দায়বদ্ধতার প্রতীক।
তিনি বলেন, আমরা সবাই প্রকৃতির অংশ। পরিবেশের যত কাছাকাছি থাকা যায়, জীবন তত সুন্দর হয়। একটা সময় পর শহরের ইট-পাথর আর ভালো লাগবে না। মানুষ যত শহর ছেড়ে প্রকৃতির দিকে ফিরবে, জীবন তত অর্থবহ হবে।
আরও পড়ুন: এআই প্রযুক্তির অপব্যবহারে ক্ষোভ প্রকাশ কনকচাঁপার
অভিনেত্রীর ভাষ্য, বিভিন্ন কারণে সুন্দরবনের আয়তন কমে আসছে এবং বন্যপ্রাণীর আবাসস্থলও হুমকির মুখে পড়ছে। তাই নিজের এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে তিনি পরিবেশ সংরক্ষণ এবং সুন্দরবন রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
চমকের এই ব্যতিক্রমী জন্মদিন উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হয়েছে। অনেকেই ব্যক্তিগত আনন্দকে পরিবেশ রক্ষার উদ্যোগের সঙ্গে যুক্ত করার এ প্রয়াসকে ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।

