মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বিনোদন

খলনায়ক থেকে নায়ক, ‘লটারি জেতা জসিম’-এর জন্মদিন আজ

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:০৫ PM

রণাঙ্গন থেকে রুপালি পর্দা—কিংবদন্তি জসিমের জন্মদিন আজ
রণাঙ্গন থেকে রুপালি পর্দা—কিংবদন্তি জসিমের জন্মদিন আজ|ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমায় তিনি এসেছিলেন খলনায়ক হয়ে। কিন্তু দর্শকের ভালোবাসা তাকে আটকে রাখেনি সেই পরিচয়ে। সময়ের সঙ্গে তিনিই হয়ে উঠেছিলেন জনপ্রিয় নায়ক, অ্যাকশন সিনেমার অন্যতম মুখ। আর পর্দার সেই দাপুটে জসিমের সঙ্গে জড়িয়ে আছে আরও এক মজার স্মৃতি—লটারি। কখনো লটারি জিতে ভাগ্যবদল, কখনো সেই টাকা হারিয়ে নিঃস্ব—সিনেমার গল্পের সেই ‘লটারি জেতা জসিম’ আজও সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে আসে নানা পোস্টে।

আজ এই কিংবদন্তি অভিনেতার জন্মদিন। ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন জসিম। অভিনয়ের পাশাপাশি তার জীবনের সঙ্গে জড়িয়ে ছিল মুক্তিযুদ্ধের গৌরবও। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধে অংশ নেন তিনি। স্বাধীনতার পর রুপালি পর্দায় পথচলা শুরু। ১৯৭৩ সালে শেখ লতিফ পরিচালিত ‘দেবর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। শুরুতে তেমন সাড়া না পেলেও ‘দোস্ত দুশমন’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। এরপর একের পর এক সিনেমায় নিজের জায়গা শক্ত করেন।

আরও পড়ুন: ‘গোলাপী এখন ট্রেনে’ থেকে ‘ভাত দে’—আজ স্মরণে আমজাদ হোসেন

খলনায়ক চরিত্রে পরিচিতি পেলেও জসিম ধীরে ধীরে নায়ক হিসেবেও নিজের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেন। আশি ও নব্বইয়ের দশকে তিনি হয়ে ওঠেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় তারকা। অভিনয় করেছেন প্রায় তিন শতাধিক সিনেমায়। শাবানা ও রোজিনার সঙ্গে তার জুটি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছিল। অ্যাকশন সিনেমাতেই যেন সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য ছিল জসিমের। শক্তিশালী সংলাপ, শারীরিক সক্ষমতা এবং মারপিটের দৃশ্যে সাবলীল অভিনয় তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছিল।

‘তুফান’, ‘বারুদ’, ‘কসাই’, ‘লালু মাস্তান’, ‘কালিয়া’, ‘বাংলার নায়ক’, ‘গরিবের ওস্তাদ’, ‘স্বামী কেন আসামী’, ‘দাগী’সহ অসংখ্য সিনেমায় নিজের স্বাক্ষর রেখেছেন তিনি। জসিমের জনপ্রিয়তার একটি অনন্য স্মারক রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনেও। তার নামে বিএফডিসিতে একটি ফ্লোরের নামকরণ করা হয়েছে। ঢাকাই সিনেমার নায়কদের মধ্যে তার নামে ফ্লোর নামকরণের ঘটনাটি তার দীর্ঘস্থায়ী প্রভাবেরই প্রমাণ।

আরও পড়ুন: চঞ্চলের অভিনয়ের ‘শেষ নেই’, ‘আন্ধার’-এ নতুন চমকের আভাস রাফীর

ব্যক্তিজীবনে দুইবার বিয়ে করেছিলেন জসিম। প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী সুচরিতা। পরে নাসরিনকে বিয়ে করেন তিনি। তাদের তিন ছেলে রাতুল, রাহুল ও সামি। ছেলে রাতুল সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন এবং ‘ওনড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।

দর্শকের ভালোবাসায় ক্যারিয়ার যখন তুঙ্গে, তখনই থেমে যায় জসিমের পথচলা। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণে মাত্র ৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। তবে কিংবদন্তিদের বিদায় হয় না। জসিম আজও ফিরে আসেন পুরোনো সিনেমার পর্দায়—কখনো ভয়ংকর খলনায়ক হয়ে, কখনো দাপুটে নায়ক, আবার কখনো সেই চিরচেনা ‘লটারি জেতা জসিম’ হয়ে। দর্শকের স্মৃতিতে তাই তার লড়াই এখনো শেষ হয়নি।

ট্যাগ:জসিমঅভিনেতাজনপ্রিয় নায়কঅ্যাকশনজন্মদিন

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!